ভাতারে বাস হল্ট হাব তৈরি হবে - The News Lion

ভাতারে বাস হল্ট হাব তৈরি হবে




দি নিউজ লায়ন ; আরও একটি বাস হল্ট হাব তৈরি হবে। এবার পূর্ব বর্ধমানের ভাতার এলাকায়। রবিবার এস বি এস টি হাবের শিল্যানাস হয়। বাদশাহী রোডের উপর ভাতারের মুরাতিপুরে এই হাবের শিল্যানাস হয়। ভাতারের মুরাতিপুরে আপাতত আড়াই বিঘের জমির উপর দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস হল্ট ট্রানজিট হাব তৈরী হবে। 


দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান কর্ণেল দীপ্তাংশু চৌধুরী বলেন,  এই হাবে পরিস্কার পরিচ্ছন্ন টয়লেট থাকবে। থাকবে বাথরুম, ওয়াশরুম। যাত্রীরা পয়সা দিয়ে বাথরুম ও টয়লেট ব্যবহার করতে পারবেন। বাঙালী খাবার মাছ, ভাতের পাশাপাশি থাকবে বিভিন্ন ধরণের ফাস্টফুডের দোকান।  হাবে থাকবে এ্যাম্বুলেন্স পরিষেবা। মেডিকেল ব্যবস্থাও থাকবে।কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁর দ্রুত চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থাপণা রাখা হবে। 


জানা যায়, বাদশাহী রোডের উপর দিয়ে ৮৫ টি দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস চলে। এর পাশাপাশি বেসরকারি আরো প্রায় ১৫০ টি বাস চলাচল করে। এদিনের শিল্যানাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া ও সহসভাধিপতি দেবু টুডু, ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, জেলাশাসক মহম্মদ এনাউর রহমান সহ প্রশাসনের আধিকারিকরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.